নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:১৬ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু

আড়াইহাজার থানা। ছবি : সংগৃহীত
আড়াইহাজার থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পরিবারের তিন সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ খবর শুনে তাদের বৃদ্ধ বাবা আছমত আলীর(৮০) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে দুপুর দেড়টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে আছমত আলীর তিন ছেলে খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬) আহত হন। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তিন সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ হয়ে পড়েন আছমত আলী। এরপর নিজ বাড়িতে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোক ও মানসিক আঘাতের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ‘পারিবারিক বিরোধের জের ধরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পরিবারের তিন ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও জানান, ‘আহত ছেলেদের খবর শুনে বৃদ্ধ পিতার মৃত্যুর বিষয়টি শোনা গেছে। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X