সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর গোডাউনে ৫৮ ব্যারেল জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা

অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এ জরিমানা করা হয়।

সিংড়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়।

তিনি আরও বলেন, সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে প্রায় সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া গেছে। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। মজুতকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ জ্বালানি তেল বিক্রির জন্য উপজেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X