সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি

আলেমদের সমাবেশ অনুষ্ঠিত । ছবি : কালবেলা
আলেমদের সমাবেশ অনুষ্ঠিত । ছবি : কালবেলা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার সংসদীয় পদ বাতিল করে তাকে পাবনার ‘পাগলা গারদে’ ভর্তি করার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জের আলেম-ওলামারা।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে আয়োজিত এক প্রতিবাদ ও ঘৃণা সমাবেশে এ দাবি জানান তারা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলার প্রতিবাদে মুফতি আমির হামজার বিরুদ্ধে জেলার সর্বস্তরের আলেম ওলামা এই সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, “আমাদের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি।’ বাস্তবে তাই, পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার থেকে বাঁচার জন্য যুদ্ধ হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়নি। মন্ত্রী ঠিকই বলেছেন। তার এই বক্তব্যে তিনি নাস্তিক হননি। উনি যদি বলতেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, তাহলে আমরাই ফতোয়া দিতাম।”

তারা বলেন, ‘আমাদের দেশ যখন ভারত থেকে স্বাধীন হয়, ওই সময় একদল লম্পট প্রতারক মোনাফেক ইসলামের নাম নিয়ে দেশ স্বাধীন করেছিল। পরবর্তীতে তারা ইনসাফের রাজত্ব কায়েম না করে অত্যাচার জুলুম করেছিল। যার বিরুদ্ধে আমাদের দেশের নাগরিকরা মুক্তিযুদ্ধ করেছিল। সেটাই মন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন। এখন ধর্মের নামে প্রতারণা করে সাধারণ জনগণকে প্রতারণা করে বিশৃঙ্খলা করতে চায়, সেটার জবাব তিনি দিয়েছিলেন। উনি সঠিক বলেছিলেন। তিনি রাষ্ট্রের কথা বলেছেন, তিনি কোনো ফতোয়া দেননি।’

বক্তারা বলেন, “মুফতি আমির হামজা আদৌ ‘মুফতি’ হয়েছে কি না, সেটা আমাদের জানা নেই। মুফতি আমির হামজা জাতে পাগল তালে ঠিক। টুকুকে নাস্তিক বলেছে, ইসলামবিরোধী বলেছে। তিনি ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ার নায়িকা রাশমিকা মানদানার কথা বলেন, তাকে না পাওয়ার বেদনায় উন্মাদ হয়ে গেছেন।”

আমির হামজার তেলাওয়াতের পেছনে নামাজ পড়লে আমাদের আলেমদের নামাজ হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, ‘তাদের দলের লোক ভুল করলে ঠিক, অন্য দলের লোক ঠিক বললেও ভুল। বিগত নির্বাচনে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে ৭৭টি সিট পেয়েছেন। আগামী ৫ বছর পরে নির্বাচন হবে, এসব এলোমেলো কথা বললে জনগণ আপনাদের প্রত্যাখান করবে।’

জেলা জাতীয় ইমাম কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ সরকার, ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মওলানা আল-আমিন, মুফতি আহমাদুল্লাহ সিরাজী, মওলানা মুফতি নোমানসহ জেলার শীর্ষ স্থানীয় আলেম ওলামা।

এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X