সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও মুফতি আমির হামজা এমপি । ছবি : কালবেলা
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও মুফতি আমির হামজা এমপি । ছবি : কালবেলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে অশালীন মন্তব্য করায় জামায়াত নেতা ও কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে জড়িত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে নাস্তিক বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেন। এতে মন্ত্রীর ১শ কোটি টাকার মানহানি হয়েছে।

বাদীর আইনজীবী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও বিএনপি নেতারা আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

তাদের মতে, একজন সজ্জন রাজনীতিক ও প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X