মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় জীবন গেল এসএসসি পরীক্ষার্থীর

আরাফাত হোসেন। ছবি : সংগৃহীত
আরাফাত হোসেন। ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জে লৌহজংয়ের মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠেছে আরাফাত হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া এলাকায় পদ্মা থেকে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন আরাফাত হোসেন। তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মাওয়া নৌ-পুলিশের আইসি এসআই মাসুদ মুন্সী বলেন, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা তিনদিন ধরে আরাফাতের সন্ধান করছিলেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পদ্মা সেতুর ৪ নম্বর পিলার কাছে ভেসে থাকতে দেখা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বজনরা জানান, রোববার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে আরাফাত বন্ধুদের সঙ্গে মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতের টানে পড়ে যায়। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X