সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৪:১০ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

পেট্রোল পাম্প। পুরোনো ছবি
পেট্রোল পাম্প। পুরোনো ছবি

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন। মালিক-শ্রমিকরা বর্তমানে পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন।

বুধবার (০১ এপ্রিল) রাত পৌনে তিনটার দিকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন। ধর্মঘট মূলত ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে শুরু হয়েছিল।

অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

তিনি বলেন, সিলেট বিভাগে সিএনজি ফিলিং স্টেশন ধর্মঘট আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় সব পাম্পে তাৎক্ষণিকভাবে বার্তা পৌঁছায়নি। এজন্য পাম্পগুলো চালু হতে কিছুটা সময় লাগছে। সকাল ১০টার মধ্যে সব পাম্পে বার্তা পৌঁছে কার্যক্রম স্বাভাবিক হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী কালবেলাকে বলেন, সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিকরা পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন, খুব দ্রুত সবকিছু স্বাভাবিক হবে।

তিনি বলেন, পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নিয়ে মালিকদের অসন্তোষ আছে। রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেও আমরা আলোচনা করে দেড় ঘণ্টার মধ্যে তা তুলে নেওয়া হয়।

তিনি আরও বলেন, চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আগামীকাল সকাল ১১টায় পাম্প মালিকদের সঙ্গে বৈঠক হবে, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধান বের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X