কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেলসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা
অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেলসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে সরবরাহকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেলসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে শেখ কামাল সেতুর নিচে আন্ধারমানিক নদী থেকে ৩১ ব্যারেল তেলসহ ট্রলারটি আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শহরের ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষ প্রশাসনকে অবহিত না করেই সাব-ডিলারের কাছে বিপুল জ্বালানি তেল সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার পুলিশ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৬ ব্যারেল পেট্রোল ও ১৫ ব্যারেল ডিজেলবোঝাই একটি ট্রলার আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক।

তিনি জানান, দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নিয়মবহির্ভূতভাবে নদীপথে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জব্দকৃত তেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অবৈধভাবে তেল পাচার বা সরবরাহের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করে উপজেলা প্রশাসনকে অবহিত করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X