চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে ইমামের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ইমাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৭০) মৃত মুরাদ আলীর ছেলে। তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রমজান আলী অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X