গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের নির্যাতন ও চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

শ্রমিক ও কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
শ্রমিক ও কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ডিবিএল গ্রুপের কারখানা শ্রমিক ও কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবি, অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় দুই বিএনপি নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নয়নপুর নতুন বাজার এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন ডিবিএল কারখানার ৬ জন কর্মকর্তা-কর্মী। পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

একই সময়ে মিঠুন, নিশাত ও অরূপ রতন শর্মা নামে তিন শ্রমিককে অপহরণ করে দক্ষিণ ধনুয়া এলাকার একটি নির্জন টিনশেড ঘরে আটকে রাখে চক্রটি। সেখানে তাদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন, এতে তারা গুরুতর আহত হন।

ঘটনার একপর্যায়ে এক সহকর্মী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে শ্রীপুর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। পুলিশ অপহৃতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য দুলাল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মাহবুব আলম এবং তাদের সহযোগী রবিন, শাহিন ও নয়ন।

পুলিশ জানায়, অভিযানে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X