ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি : কালবেলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি : কালবেলা

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

বর্তমানে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ১৮১টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১২ জন এবং এখন পর্যন্ত মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৮টি শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মমেক হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী আসা শুরু হয়, যা মার্চের মাঝামাঝি সময়ে প্রকট আকার ধারণ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত ১২৯টি শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ‘ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে’ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ৯৭টি রিপোর্টের মধ্যে ৪৯ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাম আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে শয্যা সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি (৬৭ জন) হওয়ায় পরিস্থিতি সামাল দিতে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X