‎ বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার নেতৃত্বে ৪ যুবককে কুপিয়ে জখম

আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার ও তার লোকদের বিরুদ্ধে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, উজ্জল হাওলাদার ও সুমন হাওলাদার। তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র। জুলাই অভ্যুত্থান পরবর্তী একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত পেয়েছেন তিনি।

আহতরা জানান, এনামুল হক বাহারের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। আওয়ামী লীগের আমলে ক্ষমতার প্রভাবে তিনি জমি দখল করেছিলেন। এ নিয়ে বাহারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে বাহারের নেতৃত্বে তার ভাই রুবেল, শামীম আহমেদ, শাহিন এবং বাবা সিরাজ হাওলাদারসহ ৮-১০ জন মিলে হামলা করে। তারা কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে একই পরিবারের চারজনকে।

এদিকে নেতৃত্ব দিয়ে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখমের অভিযোগ অকপটেই স্বীকার করেছেন সাবেক প্যানেল মেয়র এনামুল হক বাহার। তিনি বলেন, প্রতিপক্ষের সঙ্গে জমি নিয়ে বিরোধ আছে। তারা দুদিন পর পর শুধু জমি দখল করতে আসে। এজন্য আমি দুটি থাপ্পর মেরেছি। পরে ছেলেরা তাদের মেরেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে রাতে হাসপাতাল এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X