মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পাচারের চেষ্টাকালে শিশুসহ ৮ জন উদ্ধার, গ্রেপ্তার ২

ভারতে পাচারের চেষ্ঠাকালে শিশুসহ ৮জনকে উদ্ধার করে পুলিশ । ছবি : কালবেলা
ভারতে পাচারের চেষ্ঠাকালে শিশুসহ ৮জনকে উদ্ধার করে পুলিশ । ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫এপ্রিল) জীবননগর থানা পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার ব্যক্তিরা নড়াইল জেলার লোহাগড়া থানার দোহা মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তারা পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন এবং কয়েক মাস আগে দেশে ফিরে আসেন। পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা যশোর ও চুয়াডাঙ্গার একটি দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।

দালালরা তাদের ভারতে কার্টুন তৈরির ভালো কাজের প্রলোভন দেখায় এবং বিনিময়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা চুক্তি করে। রোববার ভোরে সীমান্ত পার করে দেওয়ার কথা বলে জীবননগর থানাধীন বেনীপুর এলাকায় তাদের নিয়ে আসা হয়। রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেন তাদের ভারতে প্রবেশ না করিয়ে কৌশলে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাধা দিলে রাকিব মোল্লাকে বেধড়ক মারধর করে দালালরা পালিয়ে যায়।

জীবননগর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এসময় নড়াইল জেলার বাসিন্দা রাকিব মোল্লা (৩৭), নাইস মিনা খানম (৩০),লিমন মোল্লা, সাথী খাতুন (২৫),শিশু রিহান, ফাতেমা, ফারিয়া ও ইসমাইলকে উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের জন্য এক দালাল চক্র ৪ জন শিশুসহ ৮ জনকে নিয়ে সীমান্তে অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X