ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ । ছবি : কালবেলা
টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ । ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৪ ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে।

রোববার (৫ এপ্রিল) ভৈরব পৌর এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলেন। খেলা চলাকালীন মসজিদ বাড়ির যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের কথা কাটাকাটি হয়। তর্ক-তর্কির একপর্যায়ে বিকেল ৫টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা চলে এ সংঘর্ষ। ​প্রথম দফা সংঘাতের রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৭টায় আবারও দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চলে ভয়াবহ তাণ্ডব। সংঘর্ষ চলাকালীন একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। দুই দফায় ৪ ঘণ্টার এই সহিংসতায় রাত ১০টা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে বেশ কয়েকজনকে আটক করা হয়।

ভৈরব থানার (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১০

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১১

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১২

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৩

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৪

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৫

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৬

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৭

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৯

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

২০
X