নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

তেলের খোঁজে বের হয়ে ফেরা হলো না দুই বন্ধুর

নিহত দুই বন্ধু অন্তর ও ইমন। ছবি : কালবেলা
নিহত দুই বন্ধু অন্তর ও ইমন। ছবি : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত অন্তরের পর আহত হয়ে চিকিৎসায়ধীন অবস্থায় তার বন্ধু মো. ইব্রাহীম ইমনও (১৯) মারা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। আর নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জে অকটেন ও পেট্রোলের সংকট চলছে। এ কারণে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আর দুর্ঘটনার ৪ দিন পর সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনও মারা যায়।

রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চার ভাই ২ বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল। কিছুদিন পর ইমনের প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X