বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

মেঘনায় জাটকা শিকারের অপরাধে ১৯ জেলে আটক

আটক জেলেরা। ছবি : কালবেলা
আটক জেলেরা। ছবি : কালবেলা

বরিশালের হিজলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে ১৯ জন জেলেকে আটক করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটক প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে তা আদায় করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বড়ালের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- রিপন মোল্লা, হযরত আলী, রাজিব বেপারী, আব্দুর রহমান, মো. মোহন, ছবির হোসেন, মো. হানিফ, মো. ফয়সাল, মো. আসলাম, মো. হানিফ, মো. ইমরান, মো. সাইফুল, মনির হোসেন, মো. রাজন, আব্দুল জলিল, মো. শামীম, মো. সবুজ, দেলোয়ার হোসেন ও আরিফ হাওলাদার।

হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিজলার মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ শিকাররত অবস্থায় ১৫ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X