সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

তেল কোম্পানির কর্মচারীর বাড়িতে ডাকাতি

ডাকাতদল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে লুটপাট করে নিয়ে যায়। ছবি : কালবেলা
ডাকাতদল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে লুটপাট করে নিয়ে যায়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির কর্মচারী মঞ্জিল মোর্শেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সীমা ডাইং সংলগ্ন এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভোর রাতে ৭/৮ জনের একদল ডাকাত বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের সব সদস্যের হাত-পা বেঁধে চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। পরে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় থেকে ২ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। তারা চলে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন বাড়ির লোকজন।

ডাকাতির ঘটনার খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X