সাভার (ঢাকা)প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থ জালিয়াতি চক্র, কোটি টাকার সরকারি জমি উদ্ধার

সাইনবোর্ড টাঙিয়ে জমির সরকারি মালিকানা নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। ছবি : কালবেলা
সাইনবোর্ড টাঙিয়ে জমির সরকারি মালিকানা নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। ছবি : কালবেলা

রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাভারের আমিনবাজার এলাকা দিন দিন হয়ে উঠছে ভূমিদস্যুদের জন্য লোভনীয় লক্ষ্যবস্তু। জনসংখ্যার চাপ, আবাসন সংকট আর কৃষিজমি কমে যাওয়ার সুযোগে একাধিক চক্র সরকারি জমি দখলের নানা কৌশল আঁটছে। তবে সম্প্রতি এমনই এক সুপরিকল্পিত জালিয়াতি চেষ্টার ঘটনা উদঘাটন করে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তার সততা, সাহসিকতা ও কঠোর অবস্থান ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সাইনবোর্ড স্থাপন করে সরকারি মালিকানা নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খানের দৃঢ় পদক্ষেপে উত্তর কাউন্দিয়া মৌজার প্রায় এক একর সরকারি জমি দখলের অপচেষ্টা নস্যাৎ হয়েছে। উদ্ধার হয়েছে কোটি টাকার সরকারি সম্পত্তি, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

ভূমি অফিস সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র ২০২৪ সালে খতিয়ান সংশোধনের নামে ৩১৫/২৪ নম্বর মিস মামলা দায়ের করে। তারা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ৯৮৮ নম্বর খতিয়ান আদালতে উপস্থাপন করে। মূল খতিয়ানে ১৪৬ শতাংশ জমি থাকলেও জাল নথিতে তা বাড়িয়ে ২৪৬ শতাংশ দেখানো হয়।

এই জালিয়াতির ভিত্তিতেই ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি সংশোধনের আদেশ আদায় করে নেয় চক্রটি। পরে সুযোগ বুঝে অতিরিক্ত প্রায় এক একর জমি নিজেদের নামে নামজারি করে ফেলে।

দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নজরে আসার পর সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান পদক্ষেপ গ্রহণ করেন। তিনি তদন্ত শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় প্রভাবশালী চক্রটি নানা উপায়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়, এমনকি ‘ম্যানেজ’ করার প্রস্তাবও দেয় বলে জানা গেছে। কিন্তু সব ধরনের চাপ উপেক্ষা করে তিনি তদন্ত অব্যাহত রাখেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের তদন্ত প্রতিবেদনে জালিয়াতির প্রমাণ মিললে আদালত পূর্বের আদেশ বাতিল করেন। জাল খতিয়ানটি রেকর্ড থেকে মুছে ফেলা হয় এবং সংশ্লিষ্ট সব নামজারি বাতিল করা হয়। পাশাপাশি সঠিক খতিয়ান অনলাইনে সংযুক্ত ও রেজিস্ট্রারে হালনাগাদ করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে প্রশাসন জমিটি পুনরুদ্ধার করে এবং সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি মালিকানা নিশ্চিত করে।

সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান বলেন, প্রতারণার মাধ্যমে কেউ দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে না। সরকারি সম্পত্তি আত্মসাতের কোনো সুযোগ নেই, আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি আরও জানান, ভূমিদস্যু ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X