লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৭ মাস পর লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

গোরস্থান থেকে লাশ উত্তোলন। ছবি : কালবেলা
গোরস্থান থেকে লাশ উত্তোলন। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় দাফনের ৭ মাস ১০ দিন পর কবর থেকে মুকুল মোল্যা (৫৪) নামে এক পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় গোরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। মুকুল মোল্যা লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকার মৃত রুহুল মোল্যার ছেলে।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুকুল মোল্যা লোহাগড়া শহরের রামপুর এলাকায় ‘নিরিবিলি পিকনিক স্পটে’ কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গতবছরের ২৭ আগস্ট বিকেলে একই শহরের রাজুপুর এলাকার ভাড়াটিয়া আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ কয়েকজন রামপুর পিকনিক স্পটে আসেন। এ সময় রাত্রিযাপনের জন্য কক্ষ ভাড়া করা নিয়ে ম্যানেজার মুকুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে মুকুলকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। মারধরের একপর্যায়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার সময় মুকুলকে মারধরের বিষয়টি পরিবার জানতো না। পরিবার জানতো মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ কারণে পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে পরের দিন দাফন করেন।

মরদেহ দাফনের পর মুকুলের ওপর হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি জানতে পারেন।

এরপর ওই বছরের ২ নভেম্বর মুকুলের বোন রেহেনা পারভিন বাদী হয়ে লোহাগড়া আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের স্বার্থে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত মুকুলের মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার রহস্য উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X