পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুল ও সালাহউদ্দিনকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার আল মামুন । ছবি : কালবেলা
গ্রেপ্তার আল মামুন । ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একাধিক মন্ত্রী ও উপদেষ্টার ছবি বিকৃত করে ফেসবুকে আপত্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আল মামুন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, আল মামুন তার ফেসবুকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছবি বিকৃত করে পোস্ট করেন।

সালাহউদ্দিন আহমদ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি যোগ করে আপত্তিকর ও উসকানিমূলক কথা লেখেন তিনি।

এ ঘটনায় জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে সোমবার রাতে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৬(১) ধারায় রুজু করা মামলায় রাতেই পুলিশ মামুনকে গ্রেপ্তার করে।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X