ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রোল গায়েবের ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার

পেট্রোল গায়েব হওয়ার ঘটনায় অভিযুক্ত পাম্প মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছবি : সংগৃহীত
পেট্রোল গায়েব হওয়ার ঘটনায় অভিযুক্ত পাম্প মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’ হওয়ার ঘটনায় অভিযুক্ত পাম্প মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বহিষ্কারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।

এর আগে একইদিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে হাফেজ আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত ফিলিং স্টেশনে বড় ধরনের জ্বালানি ঘাটতি ও আইনি জটিলতায় জড়ানোয় দলের ভাবমূর্তি রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রমতে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, সরকারি হিসাবের তুলনায় স্টেশনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল কম রয়েছে। এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

পেট্রোল গায়েবের ঘটনায় মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যেই ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত ও প্রধান অভিযুক্তের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X