চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুই জাহাজ

সমুদ্রে ট্যাংকার জাহাজ। ছবি : সংগৃহীত
সমুদ্রে ট্যাংকার জাহাজ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ নিয়ে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেই বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি করছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ ২৬ হাজার টন অকটেন নিয়ে বুধবার রাতে বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সচিব সৈয়দ রেফাত হামিম। অন্যদিকে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে একই সময়ে বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজে অবস্থান করছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা থাকায় পরিশোধিত জ্বালানি আমদানির ওপর জোর দেওয়া হচ্ছে। এতে করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি জ্বালানি তেল আসে পরিশোধিত অবস্থায় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে।

চলতি এপ্রিল মাসে দেশে প্রায় ৪ লাখ টন ডিজেলের চাহিদা রয়েছে। এই চাহিদা মেটাতে ইতোমধ্যে আমদানি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিপিসি।

জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে সরবরাহ ব্যবস্থাকে বহুমুখী করার কৌশলই বর্তমানে সবচেয়ে কার্যকর। তা না হলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X