সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রবাসীর প্রাইভেট গাড়ি । ছবি : কালবেলা
প্রবাসীর প্রাইভেট গাড়ি । ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা ও হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকার সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি নোহা মাইক্রোযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার বাসিন্দা,প্রবাসী বোরহান উদ্দিন (৩৩) । সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকার সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে সংঘবদ্ধ ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে তাকে জিম্মি করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট।

এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে অভিযোগ করে বলেন, মহাসড়কে টহল ও নজরদারি না থাকার কারণে অপরাধীরা একের পর এক এমন ঘটনা ঘটাচ্ছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

মহাসড়কে চলাচলরত যাত্রীরা অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশের একটি অংশ নিয়মিত টহলের পরিবর্তে যানবাহন থেকে চাঁদাবাজি ও অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে। ফলে এশিয়ান হাইওয়েতে নিরাপত্তা কার্যত অনুপস্থিত।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা বলেন, হাইওয়ে পুলিশের ৮টি টিম বিভিন্ন স্থানে দায়িত্বে রয়েছে। পর্যায়ক্রমে তারা ডিউটি করেন। এশিয়ান হাইওয়েতে কোনো টিম সরাসরি দায়িত্ব পালন করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১০

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১১

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১২

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৩

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৫

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৬

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৭

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৮

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৯

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

২০
X