কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ৫ যুবক    

একসঙ্গে ন্যাড়া হওয়া পাঁচ যুবক। ছবি : কালবেলা
একসঙ্গে ন্যাড়া হওয়া পাঁচ যুবক। ছবি : কালবেলা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বন্ধুকে সঙ্গ দিতে নিজেদের মাথা ন্যাড়া করে বন্ধুত্বের এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন পাঁচ যুবক। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বড়ভিটা বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে।

একসঙ্গে ন্যাড়া হওয়া যুবকেরা হলেন— রকি, সৌরভ, মোস্তাফিজার সুভোর দেব ও ফিরোজ।

নাপিতের দোকানে চুল কাটিংয়ে অস্বাভাবিক হওয়ায় বন্ধুত্বের এই ব্যতিক্রমী ও মজার ঘটনা ঘটেছে, যা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।

জানা যায়, স্থানীয় পাঁচ যুবক একসঙ্গে চুল কাটাতে বড়ভিটা বাজারের একটি সেলুনে যান। তাদের মধ্যে একজন প্রথমে চুল কাটানোর সময় তার কাটিং এলোমেলো হয়ে যায়। এতে তিনি বিব্রত হয়ে পড়েন এবং সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। এসময় অন্য চার বন্ধুরা তার বিব্রতকর পরিস্থিতি উপলব্ধি করে তাকে একা না রেখে সবাই একসঙ্গে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন। পরে পাঁচ বন্ধুই মাথা ন্যাড়া করে দোকান থেকে বের হন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয়দের মাঝে হাস্যরসের মধ্যে দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাদের বন্ধুত্বের এমন দৃষ্টান্তকে প্রশংসায় ভাসাচ্ছেন। বন্ধু ফিরোজ বলেন, আমরা ৫ বন্ধু, সকলের বাড়ি পাশাপাশি। সব সময় এক সঙ্গেই চলাফেরা করি। ঘটনার দিন চুল কাটার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় প্রথম বন্ধুর চুলের কাটিং অস্বাভাবিক মনে হওয়ায় সে বিব্রত বোধ করছিল। সেই পরিস্থিতিতে তাকে সঙ্গ দিতে ৫ বন্ধুই তাৎক্ষণিকভাবে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিই।

স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, এমন ঘটনা আগে কখনো দেখিনি। বন্ধুত্বের সম্পর্ক যে এতটা গভীর হতে পারে তা এই পাঁচ বন্ধুকে না দেখলে বিশ্বাসই করতাম না। একজন বন্ধুর জন্য বাকিরা নিজের চুল কেটেছেন— এটা সত্যিই প্রশংসনীয়। এতে করে এলাকায় একটি ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

ঘটনাটি তাৎক্ষণিক সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজনরা তাদের এই বন্ধুত্বকে সাধুবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X