ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

বাড়ি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বাড়ি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফেনীর যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় বাড়ি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা।

বিএনপি সূত্রে জানা গেছে, পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এ বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে এবং সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল এ কাজের শুভ সূচনা করেন। উদ্বোধনকালে প্রতিনিধিদলটি শহীদ হারুনের পরিবারের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশ ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু এবং পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু ও সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলম।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এর আগে ২০১৭ সালেও শহীদ হারুনের বড় মেয়ের বিয়ের যাবতীয় খরচ বহন করেছিলেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X