মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আ. লীগের ৬ নেতা কারাগারে

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারাগার। ছবি : কালবেলা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারাগার। ছবি : কালবেলা

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ ছয় মামলার আসামি ৩ চেয়ারম্যান ও পৌরসভার ২ সাবেক কাউন্সিলরের জামিন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-১ এ আদেশ দেন। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। ৬ আসামিকে পুলিশ পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- জয়পুরহাট সদরের দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডল ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌর সভার সাবেক কাউন্সিলর দেওয়ান ইকবাল হোসেন সাবু এবং ওলিউজ্জামান বাপ্পী ও ইউপি সদস্য শফিকুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত (১) দুইটি হত্যা মামলা ও অপর ৪ টি হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনের ৬ মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাদের একাধিক আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্র পক্ষে কোট পুলিশ পরিদর্শক জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট নিহত ছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল হত্যা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত বিশালের পিতা। আর মেহেদৗ হাসান ৫ আগস্ট হত্যা হলে নিহত মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার ২১৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী ওমর ফাহাদ অনিক তালুকদার ৬ আসামির জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

জয়পুরহাট কোর্ট পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, ৬ আসামিকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X