মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জিডি করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত কালবেলার সাংবাদিক

অভিযুক্ত এএসআই মো. আখতারুজ্জামান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত এএসআই মো. আখতারুজ্জামান। ছবি : সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর থানায় মোবাইল ফোন হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক জাফর ইকবাল।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের চিরিরবন্দর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী সাংবাদিক জাফর ইকবাল বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে চিরিরবন্দর থানায় যাই। সেখানে প্রথমে কম্পিউটার অপারেটর মো. সেলিমের কাছে গেলে সেখান থেকে আমাকে ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আখতারুজ্জামানের কাছে পাঠানো হয়। পরে তিনি আবার আমাকে কম্পিউটার অপারেটরের কাছে যেতে বলেন।

তিনি আরও বলেন, এভাবে কয়েক দফা ঘোরাঘুরির পর বিরক্ত হয়ে নিজের পরিচয় প্রদান করি। আখতারুজ্জামান আমার আইডি কার্ড দেখতে চান। আমি আইডি কার্ড প্রদর্শন করলে তিনি আমার আইডি কার্ড নিয়ে নেন ও সেটি তার কক্ষে নিয়ে রেখে দেন। এ সময় আমি বিষয়টি খানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান হাবিবকে ফোন দিয়ে জানাই এবং অভিযোগ করি যে, আমাকে হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ করছে। এ সময় এএসআই আশরাফুল ও এসআই জহুরুল হক এগিয়ে আসেন এবং কথোপকথনের একপর্যায়ে আখতারুজ্জামান এসে আমার শার্টের কলার ধরে আমাকে লকআপে নেওয়ার চেষ্টা করেন এবং আমার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

ভুক্তভোগী বলেন, একজন সংবাদকর্মী হয়েও থানায় আগত লোকজনের সামনে আমাকে হয়রানি এবং লাঞ্ছিত হতে হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার সহকর্মী এবং প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই। তাদের পরামর্শে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমি চিরিরবন্দর থানায় আসি। পুলিশ ও সাংবাদিক দুজনের সঙ্গেই কথা বলেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X