রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বেরিয়ে এলো যুবদল নেতা রাকিব হত্যার রহস্য

র‍্যাবের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
র‍্যাবের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রংপুরে মাদক ব্যবসার বিরোধ নিয়ে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে আত্মগোপনে এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুরে র‍্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এ তথ্য জানান।

মহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন আসামি মমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ভিকটিম রাকিবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি তার স্বামী মমিনকে জানিয়ে উত্তেজিত করেন। পরদিন ভিকটিম রাকিবকে দেখতে পেয়ে মমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর দাসপাড়া মোড়ে রাকিব হাসান (২৩) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাকিব কামাল কাছনা এলাকার এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মহানগর যুবদলের ২৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও বর্তমান প্রস্তাবিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মাদক কারবারি মমিন ও হত্যায় প্ররোচনাকারী তার স্ত্রী সুইটি বেগমসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X