রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু

শিশু মুবাশ্বিরা। ছবি : কালবেলা
শিশু মুবাশ্বিরা। ছবি : কালবেলা

বাংলা নববর্ষ, প্রাণের উৎসব, নতুন স্বপ্ন বোনার দিন। গ্রাম থেকে শহর, প্রতিটি ঘরে ঘরে ছিল বৈশাখের রঙিন আমেজ। নতুন জামা, পান্তা-ইলিশ, মুখে হাসি-উৎসবের সেই চিরচেনা দৃশ্য যেন জীবনের নতুন অধ্যায়ের বার্তা দিচ্ছিল। কিন্তু সেই আনন্দের আবহেই নেমে এল এক হৃদয়বিদারক শোকের ছায়া।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের কলেজ হাট এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। পুরনো, জীর্ণ একটি সীমানা দেয়াল ধসে পড়ে নিভে যায় চার বছরের ফুটফুটে শিশু মুবাশ্বিরার জীবন। সে ওই এলাকার ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৈশাখের আনন্দে মাতোয়ারা হয়ে নতুন জামা পরে বাড়ির গেটের সামনে খেলছিল ছোট্ট মুবাশ্বিরা। পাশেই ছিল প্রতিবেশী দেলোয়ার হোসেনের দীর্ঘদিনের পুরনো ও নড়বড়ে একটি দেয়াল। হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়াই দেয়ালটি ভেঙে পড়ে শিশুটির ওপর। মুহূর্তেই তার ছোট্ট দেহটি ইটের স্তূপের নিচে চাপা পড়ে যায়।

স্থানীয়রা ছুটে এসে দ্রুত উদ্ধার করে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনন্দমুখর একটি দিন মুহূর্তেই রূপ নেয় নিস্তব্ধ শোকে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাণীশংকৈল থানার কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নববর্ষের দিনে এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়িতে সকালে ছিল উৎসবের হাসি, বিকেলেই সেখানে কান্নার রোল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা দেয়ালটি অপসারণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবহেলা যে একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নিতে পারে-এই দুর্ঘটনা যেন তারই নির্মম প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

বৈশাখ আসে নতুন আশার বার্তা নিয়ে, কিন্তু রাণীশংকৈলে এ বছরের নববর্ষ হয়ে রইলো এক বেদনাময় স্মৃতি। আনন্দ আর শোকের এই তীব্র বৈপরীত্য যেন মনে করিয়ে দেয়-জীবন কতটা অনিশ্চিত, আর অবহেলার মূল্য কতটা ভয়াবহ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X