সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে হরিণ শাবক উদ্ধার, বনে অবমুক্ত

এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। ছবি : কালবেলা
এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। ছবি : কালবেলা

মিরসরাইয়ে প্রকাশ্য দিবালোকে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পরিত্যক্ত পাইপ থেকে হরিণের শাবকটি উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা।

জানা গেছে, বুধবার দুপুরে হরিণ শাবকটি দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কয়েকটি কুকুর সেটিকে ধাওয়া করে। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বনবিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা গিয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শোনার পর হরিণ শাবকটিকে বনে অবমুক্ত করা হয়।

মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কয়েক কিলোমিটার দূরে আরেকটি হরিণ শাবক পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে শারীরিক পরীক্ষা করে সেটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। হরিণ শাবকটির বয়স আনুমানিক এক মাস এবং এটি সম্পূর্ণ সুস্থ ছিল।

জানা গেছে, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল উজাড় করে অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে ওঠায় হরিণের অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে হরিণের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। আগেও কয়েকটি হরিণ লোকালয়ে চলে আসার খবর পাওয়া গেছে। সর্বশেষ গত শনিবার একটি হরিণ জবাইয়ের ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X