কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদসহ অন্যরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদসহ অন্যরা। ছবি : কালবেলা

কুমিল্লায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৭ লাখ ৫ হাজার ২৯৮ শিশু এই টিকার আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর লক্ষ্যমাত্রা এক লাখ ৬ হাজার ৯৪৮ জন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্কুল পর্যায়ে টিকাদান চলবে তিন দিন। এছাড়া কমিউনিটি পর্যায়ে উপজেলায় টিকাদান চলবে আট দিন। কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নিতে হবে। এজন্য নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে।

সিভিল সার্জন বলেন, কুমিল্লার ১৭টি উপজেলার ১৯৬টি ইউনিয়নে ৫৮৮টি ওয়ার্ডে টিকাদান শুরু হবে। ৪৮৪৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনেরর তথ্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া মাহমুদ, ডব্লিউএইচওর সারভিলেনস অ্যান্ড ইমিউনাইটেজেসন মেডিকেল অফিসার সাবিনা ইয়াসমিন, জেলা ইপিআই সুপারভাইজার গোলাম ফারুক।

এ সময় কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১১

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৫

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৬

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৭

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৯

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

২০
X