মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী প্রতিনিধি (অনলাইন)
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ অন্যরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ অন্যরা। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় নগরীতে মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, ১৪ কর্ম দিবসব্যাপী এ ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার ৫২১ জন শিশুসহ মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। প্রশাসক আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর হাম প্রতিরোধে প্রায় ৭০ হাজার লিফলেট প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব লিফলেট পৌঁছে দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতায় রাজশাহী নগরীতে হাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় বক্তব্য দেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান। কর্মসূচির সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান এবং ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডা. মো. রেজাউর রহমান মিল্টনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও কিংবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও এই বয়সসীমার সব শিশুকে ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে।

টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে VAXEPI অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন করা যাবে। পাশাপাশি সরাসরি টিকাদান কেন্দ্রেও গিয়ে টিকা নেওয়ার সুযোগ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানেই টিকা দেওয়া হবে এবং যারা বাদ পড়বে তারা নিকটবর্তী কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

এছাড়া, টিকা গ্রহণ শেষে VAXEPI অ্যাপ থেকে সনদও ডাউনলোড করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X