নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

আড়াইহাজার পৌরশহরের নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
আড়াইহাজার পৌরশহরের নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরশহরের নোয়াপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে সংঘবদ্ধ একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষক লোকমান হোসেন জানান, রাত ১টার দিকে ১৫-২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল তার দোতলা বাড়ির প্রধান ফটকের তালা ও গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করা হয় ওই শিক্ষক, তার স্ত্রী ও দুই কন্যাকে। এ সময় ডাকাত দল বাড়ির তিনটি কক্ষে ব্যাপক তাণ্ডব চালায় এবং আলমারি ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে।

শিক্ষক লোকমান হোসেন আরও জানান, ডাকাতদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র থাকায় ভয়ে পরিবারের সদস্যরা বাধা দেওয়ার সাহস পাননি। মাত্র অল্প সময়ের মধ্যেই পুরো কার্যক্রম শেষ করে ডাকাতরা পালিয়ে যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X