শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা। ছবি : কালবেলা
শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আপন চাচাদের বিরুদ্ধে ৫ বছর বয়সী শিশু মাহতাব হোসেন হৃদয়কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে টয়লেট নির্মাণের জন্য মাটি ফেলাকে কেন্দ্র করে শিশুটির বাবা ফারুক হোসেনের সঙ্গে তার ভাই হামেদ আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে হামেদের অন্য চার ভাই— পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

পরিস্থিতি উত্তপ্ত দেখে সন্তান হৃদয়কে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন ফারুক হোসেন। এ সময় হামেদ চাপাতি দিয়ে কোপাতে শুরু করলে ফারুকের কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়। ফারুক হোসেন কোনো রকমে প্রাণ বাঁচাতে পারলেও হামলাকারীরা মাটিতে পড়ে থাকা ৫ বছরের শিশু হৃদয়কে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং শত শত মানুষ ভিড় করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X