শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরীর মৃত্যু

মৃত সুবর্ণা আক্তার ও সুবর্ণা আক্তার। ছবি : কালবেলা
মৃত সুবর্ণা আক্তার ও সুবর্ণা আক্তার। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুবর্ণা আক্তার (১৪) ও মিম (১৬) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার খোঁজেখানি এলাকায় বানার নদীতে এ ঘটনা ঘটে। মৃত সুবর্ণা আক্তার ওই এলাকায় শ্যামল মোড়লের মেয়ে ও মীম আক্তার একই এলাকার মিলন মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল করিম। তিনি জানান, দুপুরে স্থানীয় কয়েকজনের সঙ্গে মীম ও সুবর্ণা গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা সুবর্ণার মরদেহ নদী থেকে তুলে আনে।

নুরুল করিম আরও জানান, ডুবে যাওয়া আরেক কিশোরী মিমের খুঁজে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশ নেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে বানার নদী থেকে মিমের মরদেহ তুলে আনে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, স্থানীয় সংবাদ প্রাপ্তির মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ একজনকে উদ্ধার করে, অপর আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, মৃত্যুর ব্যাপারে সন্দেহ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X