ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলা সদর মডেল থানা। ছবি : সংগৃহীত
ভোলা সদর মডেল থানা। ছবি : সংগৃহীত

ভোলার সদর উপজেলায় বসতঘরে ঢুকে নাছিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহতের ৭ বছর বয়সী শিশু সন্তান আবিরকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই এলাকার প্রবাসী আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাছিমা বেগমের স্বামী আল আমিন দীর্ঘ কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। স্বামী প্রবাসে থাকায় নাছিমা তার ছোট ছেলে আবিরকে নিয়ে নিজেদের নির্মাণাধীন বাড়িতে বসবাস করতেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নাছিমা ও তার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয়।

শনিবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে নাছিমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পাশে শিশু আবিরকে গুরুতর আহত অবস্থায় কাতরাতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X