নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত আসামিরা রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

গ্রেপ্তার আসামিরা হলেন- নাদিম (২৪), শিপন (২৯), মো. সোহেল (৩৮), জসীম ওরফে বাবু (৪২), মো আল-ইমরান (২৪), মো. সিয়াম হোসেন (২৪), মো. হিমেল (২৩), মো. আজিজুল (২৫), মো. ইমান হোসেন (২৩), মো. ফাহিম হোসেন (২৩), সুজন (২৫), জাকির (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৩১), মো. ইদ্রিস আলী (২৯), মো. স্বপন হোসেন (৩৫), আ. কাদির ওরফে ফালান (৩২), নাঈম (২০), মো. আল আমিন ওরফে শিপন (২৫), মো. সিফাত (২০), মো. শামীম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা থেকে শুরু করে এসিআই পানির কল সংলগ্নসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, চুরির মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X