শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে ড্রামে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা

ভেদরগঞ্জে মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ। ছবি : কালবেলা
ভেদরগঞ্জে মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি ফিলিং স্টেশনে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে পাম্প মালিকের ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় এক সাংবাদিক আহত এবং আরেকজন লাঞ্ছিত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাশিমপুর এলাকায় অবস্থিত মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান টিপু।

আহত জাহিদ হাসান টিপু দৈনিক ইনকিলাব পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি এবং লাঞ্ছিত আশিকুর রহমান হৃদয় দৈনিক সমকালের স্থানীয় সংবাদদাতা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফিলিং স্টেশনটিতে কয়েকটি ড্রামে করে অকটেন তেল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে সাংবাদিক জাহিদ হাসান টিপু ও আশিকুর রহমান হৃদয় ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ শুরু করেন। এ সময় পাম্প মালিক ফারুক মাদবরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তার ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন মিলে জাহিদ হাসান টিপুর ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে আশিকুর রহমান হৃদয়কেও লাঞ্ছিত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পাম্প মালিক ফারুক মাদবর ও তার ভাতিজা জামান মাদবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

জাহিদ হাসান টিপু বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে ওই ফিলিং স্টেশন থেকে অপেক্ষমাণ যানবাহনে তেল না দিয়ে ড্রামে করে মজুত রেখে বেশি দামে বিক্রি করা হয়। ঘটনাস্থলে গিয়ে সেই চিত্র দেখতে পেয়ে ভিডিও ধারণ করলে তাদের ওপর হামলা চালানো হয়।

আশিকুর রহমান হৃদয় জানান, পাম্প মালিক তেলগুলো ‘প্রশাসনের’ জন্য বলে দাবি করলেও নির্দিষ্ট কোনো দপ্তরের নাম বলতে পারেননি। বরং দ্রুত তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ভিডিও ধারণে বাধা দেন।

ভেদরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি আবুল বাসার বলেন, কিছু অসাধু পাম্প মালিক কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে তেল বিক্রি করছেন। সত্য উদ্‌ঘাটন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তিনি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে পাম্প মালিক ফারুক মাদবর বলেন, কখনো কখনো প্রশাসনের চাহিদা অনুযায়ী ড্রামে তেল সরবরাহ করতে হয়। অনেক সময় গাড়ি ভেতরে প্রবেশ করতে না পারায় এভাবে তেল দেওয়া হয়। তবে তার ভাতিজার আচরণকে ‘ভুল’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন তিনি।

সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১১

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১২

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৩

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৪

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৫

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৬

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৭

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৮

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৯

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

২০
X