ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ের প্রস্তুতি, দুপক্ষের সংঘর্ষে আহত ৭

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করতে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রিমা আক্তার, তার মা কোহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম, খালাতো ভাই রাব্বি ও খালা সাহিনুর বেগম। এর মধ্যে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা রেফার করেন চিকিৎসকরা। এছাড়া রুবেলের পরিবারের কয়েকজন আহত হয়েছে।

জানা গেছে, উপজেলার চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের ২০২৪ সালে ১৪ আগস্ট বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েকমাস আগে দেশে ফিরে এসে গত ৩ মার্চ স্ত্রী রিমা আক্তারকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দেন। শনিবার রুবেল আবারও বিয়ের প্রস্তুতি নেন। সংবাদ পেয়ে রুবেলের প্রথম স্ত্রী রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের লোকজন আহত হন।

রিমা আক্তার বলেন, প্রায় ৪ বছর আগে দেশে ফিরে আমাকে তাদের বাড়ি নিয়ে যায়। কয়েকদিন আগে আমাকে বাবার বাড়িতে রেখে আসার পর আর খোঁজ নেয়নি। শুনেছি সে আমাকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে, যা সঠিক নয়। শনিবার সে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। আমি আমার পরিবারের সদস্যরা এলে তারা আমাদের ওপর হামলা করে। আমাদের বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করেছে।

মহিম উদ্দিন রুবেল বলেন, গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে রিমাকে তালাক দিয়েছি। আজ আমি আবার বিয়ের করতে যাওয়ার সময় তারা আমাদের বাড়িতে এসে হামলা করে। আমাদের পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি আমার জেনেছি। তবে এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X