সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে বিষপানে প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক

বিষপানের প্রতীকী ছবি।
বিষপানের প্রতীকী ছবি।

গাইবান্ধার সাদুল্লাপুরে একসঙ্গে বিষপান করেন প্রেমিক-প্রেমিকা। এ ঘটনায় প্রেমিকা মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রেমিক।

রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে সাদুল্লাপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রেমিকা মিম আক্তারের (১৯) সঙ্গে পরশ প্রধানের (২১) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মৃত মিম আক্তার উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে ও চিকিৎসাধীন পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মিমের অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও মিমের সঙ্গে পরশের যোগাযোগ ছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে উভয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এই অভিমান থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে দুজনই বিষপান করেন।

বিষয়টি স্বজনরা টের পেয়ে মিমকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রোববার সকালের দিকে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মারা যান। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X