বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বৈশাখের তপ্ত রোদ ঠেকাতে পারেনি জনস্রোত

বগুড়ায় তারেক রহমানের জনসভায় জনসমুদ্র। ছবি : কালবেলা
বগুড়ায় তারেক রহমানের জনসভায় জনসমুদ্র। ছবি : কালবেলা

বৈশাখের তপ্ত বিকেলেও প্রচণ্ড গরমের মধ্যই জনস্রোত ঠেকানো যায়নি। দুপুরের পর থেকেই দলে দলে নেতাকর্মী সমর্থক আর সাধারণ মানুষ আসছে বগুড়ার জনসভাস্থলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে ঘিরে শহরের প্রাণকেন্দ্র আলতাফুন্নেছা খেলার মাঠ হয়ে উঠেছিল মিছিলের নগরী।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় জনসভার কর্মসূচি থাকলেও সামনে জায়গা নেওয়ার জন্য দুপুর ১টা থেকেই খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে মাঠের দিকে। রোদ আর প্রচণ্ড গরম উপেক্ষা করে দুপুর সাড়ে ৩টায় জনসভার মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়।

মাঠে লোক ধারণ না হওয়ায় জজকোর্ট সড়ক, জলেশ্বরীতলা সড়ক, শেরপুর রোড, জিরোপয়েন্ট সাতমাথায় জনারণ্যে পরিণত হয়। আলতাফুন্নেছা খেলার মাঠের আশেপাশের ভবনে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য নারী-পুরুষকে। জজকোর্টের গওহর আলী ভবনেও দেখা যায় আইনজীবী ও আইনজীবী সহকারীদের।

জনসভায় তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভাষণ শোনার জন্য মঞ্চসহ শহরের আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে একাধিক মাইক লাগানো হয়। জনসভাস্থলে জায়গা সংকুলান না হওয়ায় জিরো পয়েন্ট সাতমাথা, শেরপুর রোড, জলেশ্বরীতলা সড়ক, জজকোর্ট এলাকা, সার্কিট হাউস সড়কে মাইকের নিচে লোকজন অবস্থান নেয়।

ধানের শীষ গায়ে পড়ে জয়পুরহাট থেকে জনসভায় আসেন আল আমিন মিয়া। তিনি বলেন, জিয়াউর রহমানকে ভালো বাসতাম, তার ছেলে তারেক রহমানকেও ভালোবাসি। এতদিন তিনি ছিলেন দলের নেতা। এখন তিনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে কাছ থেকে দেখতে সকালেই বগুড়ায় এসেছি।

প্রচণ্ড রোদে সামনের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার ছাতরা গ্রামের আমেনা বেগমকে। তিনি বলেন, কাছ থেকে তারেক রহমানকে দেখব তাই বেলা ১১টায় মাঠে এসে সামনে জায়গা নিয়েছি।

তারেক রহমানের বগুড়া সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বগুড়া। বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে বগুড়া শহর পরিণত হয়েছে আনন্দ নগরীতে। সকাল থেকে দলে দলে নেতকর্মীদের পাশাপাশি বগুড়ার আপামর মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে অপেক্ষা করতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X