সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নাজমা খাতুন (৩২) আহত ইসমাইল গাজীর (৪১) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার বিশেষ অঙ্গ কর্তন করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রেফার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুন নিজেই আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে সেখানে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের ভাষ্য, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। কয়েক দিন আগে বড় স্ত্রী বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রীর সঙ্গে তার বিরোধ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X