ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় প্রাণ গেল ২ ব্যবসায়ীর 

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮) ও পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৫)। এছাড়া ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে নিপু গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা পেশায় মৎস্য আড়তদার ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভৈরব থেকে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আশুগঞ্জের দিকে যাচ্ছিল। সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মিয়ার মৃত্যু হয়। অন্য আরোহী মোমেনকে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ​ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় আশুগঞ্জ গোলচত্বর এলাকায় আরেকটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার রেলিংয়ের ওপর উঠে পড়ে। এসময় স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।​

আটক ট্রাকচালকের নাম পারভেজ (৩২)। তিনি হবিগঞ্জ সদরের বড়বোগলা গ্রামের মোলাইয়েম মিয়ার ছেলে।

ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান,​ ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্তমানে ময়নাতদন্ত ছাড়া নিহত আবদুল্লাহ মরদেহ হস্তান্তর করা হয়েছে ওপর জনকে পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X