রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ট্রাকচাপায় ২ যুবক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

নিহত ওই যুবকদের নাম আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭)। তাদের দুজনের বাড়ি সদর উপজেলার বিজয়পুর গ্রামে। আরিফ হোসেন বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সোহান আহমেদ ওই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। তারা ঝিনাইদহ -মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্পৌথানে পোঁছালে তাদের মোটরসাইকেলটি একটি মাহিন্দ্র গাড়ির সাথে ধাক্কা লাগে এবং ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর হোসেন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশো বেড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X