নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।

এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড।

বুধবার (২২ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে থাকা পাঁচজন হলেন— নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল।

ওসি মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার হত্যাকাণ্ডের পর থেকে আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছি। পুলিশের একাধিক তদন্ত সংস্থাও ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করে। আলামত বিশ্লেষণ এবং পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে যে তথ্য বেরিয়ে আসছে তাতে আমরা ধারণা করছি, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আমরা বিষয়টিকে এ মুহূর্তে নিশ্চিত করে বলছি না৷ আমরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েছি এবং বিভিন্ন ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছি। আরও কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলে তাদেরও পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, মরদেহগুলো এখনো নওগাঁ সদর হাসপাতাল মর্গে রয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন— উপজেলার বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X