চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

চিলমারী মডেল থানা, কুড়িগ্রাম। ছবি : কালবেলা
চিলমারী মডেল থানা, কুড়িগ্রাম। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রলিচাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রমনা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আব্দুর রহমান বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রলির নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় বিরাজ করছে গভীর শোক ও বিষাদের পরিবেশ।

দুর্ঘটনার পর ট্রলিসহ চালককে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১০

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১১

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১২

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৩

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৪

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৫

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৬

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৭

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৮

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৯

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

২০
X