শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে অবৈধভাবে মাটি কাটায় ৩ চালকের কারাদণ্ড

অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) ও চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন— বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রাকিব (২৩), একই উপজেলার মো. আরমান (২৬) এবং কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আল-আমিন (২৩)। দণ্ডপ্রাপ্তরা মূলত এক্সকাভেটর ও ড্রাম ট্রাকের চালক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আড়ংশাইল গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান সেখানে অভিযান চালান। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের সময় মূলহোতা পুকুর মালিকসহ সংশ্লিষ্ট অন্যদের পাওয়া যায়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ এবং চারটি ড্রাম ট্রাক আটক করা হয়। এছাড়া এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি বেপরোয়া মাটিবাহী ট্রাক চলাচলের কারণে স্থানীয় সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নির্দেশ দেওয়া হয়েছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে শুক্রবার দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X