রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার। ছবি : কালবেলা
গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে মনোজ কুমার জানান, গোপালজিউ মন্দিরে এসে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তিনি এ অঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি একটি সমাজের স্থিতিশীলতা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পরিদর্শন শেষে সহকারী হাই কমিশনার মনোজ কুমার সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১০

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১১

দেশে ফের ভূমিকম্প

১২

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১৩

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৪

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৬

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৭

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৮

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৯

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

২০
X