সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৪:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ
সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী

‘গায়ে হাত দিলেও আ.লীগের কেউ পাল্টা জবাব দেবে না’

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত 
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে একটি শক্তিশালী সংগঠন। এই দলের প্রত্যেক সেন্টারে শত শত স্থানীয় নেতাকর্মী রয়েছে। সেখানে বহিরাগত আনার প্রয়োজন নেই। এখানে স্পষ্ট করে জানাতে চাই, আমাদের কোনো নেতাকর্মী টু-শব্দও করতে পারবে না।’

মঙ্গলবার (২০ জুন) বিকেলে নগরের স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের অভিযোগের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তের তিনি এসব কথা বলেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি সবাইকে (নেতাকর্মীকে) অনুরোধ করেছি, গায়ে হাত দিলেও আমাদের কেউ পাল্টা জবাব দেবে না। তাই প্রশ্নই ওঠে না এসব করার। আমরা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল একটা নির্বাচন চাই।’

তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) আছেন ১৯০টি কেন্দ্রে। এখানে কী হবে তা আপনারাই দেখতে পাবেন। মূলত গুরুত্ব বাড়ানোর জন্যই তিনি (বাবুল) এসব বলছেন।’

জাপার প্রার্থী অভিযোগ করেছেন তার এজেন্টদের কেন্দ্রে না যেতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ারুজ্জামান বলেন, ‘আমি আসলে কোনো প্রার্থীর নাম নিয়ে সমালোচনা করতে চাই না। এটি আগেই বলেছি। ওনার এজেন্ট সংকট রয়েছে। তাই আগেই এসব বলা শুরু করেছেন। এটি ভৌতিক বিষয়। কোনো প্রার্থীর এজেন্ট থাকলে তাকে যতই হুমকি দেওয়া হোক, তিনি কেন্দ্রে প্রার্থীর জন্য উপস্থিত হবেন।’

আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘জনগণের টাচ থাকতে হবে। নির্বাচনে দাঁড়ালাম জনগণ সঙ্গে নেই, মনে আতঙ্ক তো থাকবেই। এটি অন্য চিন্তা-চেতনা থেকে বলেছেন। বুধবার (২১ জুন) ভোটের সময় তাকে (বাবুল) কিছু একটা বলতে হবে তাই আগাম বলে ফেলছেন।’

আনোয়ারুজ্জামান আরও বলেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ এখানে আমার দল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। অতীতে এখানে আওয়ামী লীগকে এতটা ঐক্যবদ্ধ দেখিনি। এখানে দলের তরুণ নেতাকর্মী-জ্যেষ্ঠ নেতৃবৃন্দ প্রত্যেক বাসা-বাড়িতে গিয়েছেন। একবার নয়, পাঁচবার করে গিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১০

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১১

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১২

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৩

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৪

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৫

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৬

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৭

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৮

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৯

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

২০
X