লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে অনাথ চন্দ্র বর্মন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত অনাথ চন্দ্র বর্মন (৪২) লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা মাঝাপাড়া এলাকার কামিনী কান্ত বর্মনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ মে বিকেলে অনাথ চন্দ্র বর্মন ভুক্তভোগী শিশুটিকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তার বাবা-মা উঠানে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ৩ জুন অনাথ চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তদন্ত শেষে ২৯ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।

লালমনিরহাট আদালত পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, রায় ঘোষণার পর আসামিকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X