সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় নার্সসহ ২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়া পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক নার্স এবং এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।

সোমবার (১ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে এক তরুণী নার্সের (২২) মৃত্যু হয়। এর আগে, রোববার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মামুন আহমদের ছেলে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১৬৫ জনের হাম রোগ ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জে ৮৬ জন, সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৬ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ২৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জনসহ অন্যান্য হাসপাতালে বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। একই সময়ে ল্যাব-নিশ্চিত হামে মারা গেছেন ৪ জন। ফলে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬২ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম সোমবার কালবেলাকে বলেন, সন্দেহজনক হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে নার্সসহ এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে নার্সসহ ৬২ শিশুর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X